গোপনীয়তা নীতি
সংরক্ষিত তথ্য
অ্যাকাউন্টের নাম, যোগাযোগের তথ্য, যাচাইয়ের অবস্থা, রাইডের স্থান ও সময়, পেমেন্টের তথ্য এবং সহায়তার অনুরোধ সংরক্ষণ করা হয়। রাইডারের পরিচয় ও গাড়ির নথিও সংগ্রহ করা হয়।
অবস্থান
আপনার অনুমতি থাকলে পিকআপ নির্ধারণ ও চলমান রাইডে অবস্থান দেখাতে অবস্থানের তথ্য ব্যবহার করা হয়। ফোনের সেটিংস থেকে এই অনুমতি বন্ধ করতে পারেন।
তথ্যের ব্যবহার ও প্রবেশাধিকার
রাইড পরিচালনা, পরিচয় ও পেমেন্ট যাচাই, নিরাপত্তা এবং অভিযোগ সমাধানের জন্য তথ্য ব্যবহার করা হয়। রাইডের প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট যাত্রী, রাইডার ও অনুমোদিত কর্মীরা দেখতে পারেন।
আপনার অনুরোধ
আপনার তথ্য সংশোধন বা অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ করতে অ্যাপের সাপোর্টে যোগাযোগ করুন। আইনগত বা পেমেন্ট সংক্রান্ত রেকর্ড প্রয়োজন হলে সংরক্ষণ করা হতে পারে।